AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানকে ফাঁসাতে নকল ড্রোন আনলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৩ এএম, ১৫ মার্চ, ২০২৬

ইরানকে ফাঁসাতে নকল ড্রোন আনলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তার দায় ইরানের ওপর চাপানো হচ্ছে—এমন অভিযোগ তুলেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই ‘প্রতারণামূলক কৌশল’ ব্যবহারের অভিযোগ করেছে ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর।

ইরানি গণমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকসহ কয়েকটি প্রতিবেশী দেশে সংঘটিত হামলার ঘটনায় একই ধরনের কৌশল ব্যবহার করা হয়েছে। এসব হামলার দায় ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপের উদ্দেশ্য হলো ইরানের সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক ও বৈধ পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করা এবং তেহরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের মধ্যে বিভেদ তৈরি করা।

ইরান দাবি করেছে, আঞ্চলিক উত্তেজনা বাড়াতে এবং নিজেদের অবস্থানকে দুর্বল করতে এমন পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!