ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ পড়ে দুইজন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
নিরাপত্তা সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্প এলাকায় ভূপাতিত হয়। এতে ঘটনাস্থলে দুই প্রবাসী শ্রমিকের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন।
একই এলাকায় আরেকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে নিহত শ্রমিকরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

