AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৩২ পিএম, ৯ মার্চ, ২০২৬

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর শোধনাগার এলাকা থেকে ঘন ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সোমবার (৯ মার্চ) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। হামলার শিকার প্রতিষ্ঠান বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি (বাপ্কো) দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার এবং জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ স্থাপনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমদিকে সরকারি সূত্রে ধারণা করা হয়েছিল যে ইরানের ড্রোন হামলার কারণে শোধনাগারটিতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হামলায় কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

ঘটনার পরপরই শোধনাগার এলাকা থেকে ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এদিকে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না।

তথ্যসূত্র: রয়টার্স

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!