AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৫৭ পিএম, ৮ মার্চ, ২০২৬

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচিত নেতার নাম ঘোষণা করা হয়নি।

রোববার (৮ মার্চ) ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে তিনি নির্বাচিত ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি।

আলামোলহোদার বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, কাউন্সিলের অধিকাংশ সদস্য এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। তবে চূড়ান্ত ঘোষণার আগে এখনো কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি রয়েছে। এসব প্রক্রিয়া শেষ করে ঘোষণা দেওয়ার দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর।

এদিকে ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, পরিষদের সদস্য ও খুজেস্তান প্রদেশের প্রতিনিধি মোহসেন হায়দারি বলেছেন, বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতেই সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে।

অ্যাসেম্বলি অব এক্সপার্ট হচ্ছে ইরানের ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় আলেমের একটি পরিষদ, যারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। দেশের সর্বোচ্চ নেতা পদ শূন্য হলে নতুন নেতা নির্বাচন করার সাংবিধানিক দায়িত্ব এই পরিষদের ওপরই বর্তায়।

পরিষদের এক সদস্য জানিয়েছেন, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া কিছু পরামর্শ বিবেচনায় রেখে উত্তরসূরি নির্বাচন করা হয়েছে। সেই পরামর্শে বলা হয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা এমন একজন হওয়া উচিত যাকে দেশের শত্রুরা পছন্দ করবে না। নির্বাচিত ব্যক্তির বিষয়ে ইঙ্গিত করে হায়দারি বলেন, এমনকি ‘বড় শয়তান’ বলে অভিহিত যুক্তরাষ্ট্রও তার নাম উল্লেখ করেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে গ্রহণযোগ্য বিকল্প নন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে খবর প্রকাশিত হয়। এ ঘটনার পর নতুন নেতা নির্বাচন নিয়ে দেশটিতে তৎপরতা শুরু হয়। একই সময়ে ইসরাইল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের নতুন যেকোনো সর্বোচ্চ নেতাকেও তারা লক্ষ্যবস্তু করতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!