ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অষ্টম দিনে গড়ানোর প্রেক্ষাপটে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা কখনও আত্মসমর্পণ করবে না। শনিবার (৭ মার্চ) ইরানি কর্মকর্তারা এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। খবর আল জাজিরার।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যেকোনো সামরিক চাপের বিরুদ্ধে তেহরান প্রতিরোধ গড়ে তুলবে। তিনি সতর্ক করে বলেন, হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।
কূটনৈতিক প্রচেষ্টা এখনো স্থবির থাকায় আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার আহ্বান জানান। তার জবাবেই পেজেশকিয়ান বলেন, ইরান কখনও আত্মসমর্পণ করবে না।
সংঘাতের অষ্টম দিনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকায় ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
এদিকে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সম্ভাব্য নতুন নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছাড়া নতুন নেতা নির্বাচিত হলে তা মেনে নেওয়া হবে না।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

