ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটেছে, জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।
এর আগে ইরান আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, একই হামলায় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন।
ইরনা জানিয়েছে, এই হামলায় আরও বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন। নিহত অন্যান্য কর্মকর্তাদের নাম ও বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।
বিশ্লেষকদের মতে, এই হামলা ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে অভূতপূর্ব ক্ষতি ঘটিয়েছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করেছে এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
সূত্র: আল জাজিরা
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

