AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ইরানের গণমাধ্যমের দাবি

খামেনি বেঁচে আছেন, দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:১৯ এএম, ১ মার্চ, ২০২৬

খামেনি বেঁচে আছেন, দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন—ইসরায়েলের এমন দাবির পর তা নাকচ করেছে তেহরান-সংযুক্ত একাধিক গণমাধ্যম। এসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত রয়েছেন এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি তিনি দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বলেও দাবি করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ইরান সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি অনুযায়ী, খামেনি নিরাপদ স্থানে অবস্থান করছেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় রয়েছেন।

এর আগে রয়টার্সই ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর আয়াতুল্লাহ খামেনির মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ধরনের দাবি করে ইসরায়েলের চ্যানেল ১২ ও টাইমস অব ইসরায়েলসহ কয়েকটি গণমাধ্যম, যারা সরকারি সূত্রের উদ্ধৃতি দেয়।

তবে এসব দাবির বিপরীতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-আলম টিভি জানায়, আয়াতুল্লাহ আলি খামেনি খুব শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরানের প্রায় সব শীর্ষ কর্মকর্তা জীবিত আছেন এবং তারা নিরাপদ স্থানে রয়েছেন। তিনি বলেন, দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব কার্যকরভাবে দায়িত্ব পালন করছে।

খামেনির অবস্থান ঘিরে পরস্পরবিরোধী তথ্যের কারণে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ও উদ্বেগ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর কোনো ঘোষণা দেওয়া হয়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!