AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলে জরুরি অবস্থা জারি, আকাশসীমা বন্ধ ঘোষণা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ইসরায়েলে জরুরি অবস্থা জারি, আকাশসীমা বন্ধ ঘোষণা

ইরানের বিরুদ্ধে ‘পূর্বপরিকল্পিত’ সামরিক অভিযান শুরুর পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় স্থানীয় সময় শনিবার সকালে ইসরায়েল তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, ইরান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে—এমন আশঙ্কা থেকেই এই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিএনএনকে ইসরায়েলি একটি সূত্র জানায়, ইরানে চালানো এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো।

এদিকে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড দেশটির জনগণের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নতুন বিধিনিষেধের আওতায় জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!