AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫১ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানে ফের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। শনিবার সকালে রাজধানী তেহরানসহ দেশটির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলা শুরুর সময় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিজ দেশের নাগরিকদের জন্য জরুরি জাতীয় সতর্কতা জারি করে। ওই বার্তায় জনগণকে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়।

আইডিএফের সতর্কবার্তায় বলা হয়, ইসরায়েলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কা থাকায় আগাম প্রস্তুতি হিসেবে এই সতর্কতা জারি করা হয়েছে।

হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!