AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০৭ এএম, ২৮ জানুয়ারি, ২০২৬

ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) শীর্ষ নেতা অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় তাকে বহনকারী উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, অবতরণের সময় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই ৬৬ বছর বয়সী অজিত পাওয়ারের মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!