AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০৩ এএম, ১২ জানুয়ারি, ২০২৬

ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছানোর প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপসহ একাধিক কঠিন বিকল্প পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র।

রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সামরিক বাহিনী বিষয়টি বিশ্লেষণ করছে এবং খুবই কঠোর কিছু বিকল্প সামনে রাখা হয়েছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালালে প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান সরকার সতর্ক করে বলেছে, ওয়াশিংটন যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে ইরানে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএর তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বিক্ষোভকারী। তবে রয়টার্স এ সংখ্যার স্বাধীন যাচাই করতে পারেনি। ইরান সরকারও এখন পর্যন্ত হতাহতের কোনো সরকারি হিসাব প্রকাশ করেনি। এরই মধ্যে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহিংসতায় জড়িতদের ‘দাঙ্গাবাজ’ আখ্যা দিয়ে বলেছেন, সমাজকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না। তবে তিনি একই সঙ্গে স্বীকার করেন, শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার। প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, জনগণের বিশ্বাস রাখা জরুরি যে সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

২০২২ সালের পর ইরানে এটি সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হলেও দ্রুতই এ আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনব্যবস্থার অবসান দাবি করে রাস্তায় নেমেছেন।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি ইরানি নেতৃত্বকে বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করার সতর্কবার্তা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে প্রস্তুত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!