AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:২২ এএম, ১৯ জুন, ২০২৬

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো

গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বের টিকিট কেটে নিয়েছে দলটি।

জাপানে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে মেক্সিকোর খেলায় তেমন গতি দেখা যায়নি। অন্যদিকে সন হিউং-মিনের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর ম্যাচের ভাগ্য নির্ধারণকারী গোলটি আসে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউয়ের ভুল থেকে। একটি ক্রস থেকে আসা বল সংগ্রহ করতে এগিয়ে এলেও নিজের সতীর্থের সঙ্গে সংঘর্ষে বলের নিয়ন্ত্রণ হারান তিনি।

সেই সুযোগ কাজে লাগিয়ে লুইস রিমো সহজ এক টোকায় বল জালে পাঠিয়ে মেক্সিকোকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

বাকি সময়ে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার চেষ্টা করলেও মেক্সিকোর রক্ষণভাগ দৃঢ়তা দেখায়। ফলে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মেক্সিকো।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে মেক্সিকো এবং প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া এক পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!