AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে, দাবি ট্রাম্পের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:০৪ পিএম, ৩ জানুয়ারি, ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে, দাবি ট্রাম্পের

ভেনেজুয়েলায় শনিবার ভোরে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে বক্তব্য দিলেও মাদুরোকে কী প্রক্রিয়ায় আটক করা হয়েছে কিংবা বর্তমানে তাঁকে কোথায় রাখা হয়েছে— সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেননি। উল্লেখ্য, এর আগে নিকোলা মাদুরোকে গ্রেপ্তারে সহায়তাকারীদের জন্য যুক্তরাষ্ট্র সরকার ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণার কথা জানিয়েছিল।

তবে যুক্তরাষ্ট্রের এই দাবির বিষয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এদিকে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ওই এলাকাগুলোতে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

আঘাতপ্রাপ্ত স্থাপনাগুলোর একটি হলো রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটি। অপরটি ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি, যেটিকে দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট মাদুরোর সম্ভাব্য অবস্থানস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!