AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১৫ এএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রয়টার্সের বরাতে দেশটির বার্তাসংস্থা অন্তরা নিউজ জানায়, রোববার গভীর রাতে বৃদ্ধাশ্রমটিতে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকা আগুন সোমবার ভোরের দিকে নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনাটি তদন্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে থাকা বেশিরভাগ বাসিন্দাই ছিলেন বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল। ফলে তারা দ্রুত বের হতে পারেননি।

ইন্দোনেশীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আগুনের ভয়াল শিখায় পুরো ভবনটি আচ্ছন্ন হয়ে পড়ে। আটকে পড়া বৃদ্ধরা তখন জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানান।

মানাদো ফায়ার সার্ভিসের প্রধান জিমি রতিনসুলু বলেন, বয়সজনিত নানা জটিলতার কারণে অনেক বাসিন্দা নিজেরা সরে যেতে পারেননি। এতে হতাহতের সংখ্যা বাড়ে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!