AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৩৬ এএম, ২০ ডিসেম্বর, ২০২৫

ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা জানান, সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং একাধিক ব্যক্তি আহত হন।

ওডেসা ইউক্রেনের অন্যতম প্রধান বন্দরশহর। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এই শহরে তিনটি বড় বন্দর রয়েছে, যেগুলো দিয়ে ইউরোপসহ বিভিন্ন দেশে ইউক্রেনের শস্য ও অন্যান্য পণ্য রপ্তানি করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ওডেসা ও এর বন্দরগুলো বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার হামলার শিকার বন্দরটি হলো পিভদেন্নি, যা ওডেসার তিনটি বন্দরের একটি।

এর আগে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী। গত বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই সেতু ধ্বংস হয়ে যাওয়ায় ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়ার সঙ্গে ওডেসার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!