AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৩৮ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাসের জন্য, অর্থাৎ ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান।

বুধবার (১৪ ডিসেম্বর) পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জারি করা নোটিশে এ কথা জানানো হয়।

নোটিশে জানানো হয়, এ নিষেধাজ্ঞা ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এটি সামরিক ফ্লাইটসহ সমস্ত ভারতীয় মালিকানাধীন, পরিচালিত এবং ভাড়া করা বিমানের ক্ষেত্রে প্রযোজ্য।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দ্বিপাক্ষিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর ৮ মাস আগে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

পাকিস্তানের সিদ্ধান্তের পর ভারত ৩০ এপ্রিল পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

পাকিস্তান তিনটি রাফায়েলসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে- যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন।

সংঘাত শুরুর ৮৭ ঘণ্টার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এশীয় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে ১০ মে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। চলতি বছরের মে মাসে পেহেলগামে হামলার পর পাকিস্তান সীমান্তের ভেতরে একাধিক শহরে আক্রমণ চালায় ভারত। জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে এবং বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

একুশে সংবাদ/ওজি

Link copied!