ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভূমিতে পৌঁছার আগেই সফলভাবে ভূপাতিত করা হয়েছে। খবর আল জাজিরা ।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝপথেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়। হামলার পরপরই বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং নাগরিকদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়।
গত শুক্রবার ইরানে বিমান হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের দিক থেকে এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। এর আগেও গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হুতি বিদ্রোহীরা।
একই দিনে ইরানও ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে অন্তত আটজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, হামলায় দেশটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
একুশে সংবাদ/ চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

