AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা বহাল: তথ্য মন্ত্রণালয়


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৭:২৩ পিএম, ২৮ মার্চ, ২০২৬

আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা বহাল: তথ্য মন্ত্রণালয়

ভারতীয় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার সংক্রান্ত নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আগের সরকারের নেওয়া আইপিএল সম্প্রচার স্থগিতের সিদ্ধান্ত এখনো কার্যকর আছে। ফলে বাংলাদেশে আইপিএল সম্প্রচারে আপাতত কোনো পরিবর্তন আসছে না।

বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে এবং এ বিষয়ে গত ২৫ মার্চ একটি চিঠিও পাঠানো হয়েছে।

এর আগে কিছু গণমাধ্যমে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বক্তব্যের বরাতে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে তথ্য মন্ত্রণালয় এসব প্রতিবেদনকে ভুল ব্যাখ্যা হিসেবে উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে তা নাকচ করে দেয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রীড়া ও বাণিজ্যিক বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত পুরনো সিদ্ধান্তই বহাল থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!