আর মাত্র মাস ছয়েক। তার পরই নাকি বন্ধ হতে চলেছে জিমেইল! এমন খবরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এবার এ জল্পনায় ইতি টানল গুগল।শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে গুগল জানায়, অদূর ভবিষ্যতে জিমেইল বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ, এই প্ল্যাটফর্মে আগের মতোই ই-মেইল পরিষেবা পাবেন গ্রাহকরা।
তাহলে কেন শুরু হলো এমন গুঞ্জন? আসলে সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট। যেখানে দেখা যায়, একজন জিমেইল ইউজারকে ই-মেইলটি করা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে যে, আগামী পয়লা আগস্টের পর বন্ধ হয়ে যাচ্ছে জিমেইল। ওই তারিখের পর থেকে আর ই-মেইল পাঠানো যাবে না। কোনো ই-মেইল ঢুকবেও না। এমনকি স্টোরেজও ফাঁকা হয়ে যাবে।
গত বছর সেপ্টেম্বরে গুগল জানিয়েছিল, জিমেইলের HTML ভার্সানটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু আগের মতোই জিমেইলে সব পরিষেবা পাবেন ব্যবহারকারীরা। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

