AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৫ পিএম, ৯ জুলাই, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৮১৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৭৪৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া একই সময়ের মধ্যে মোট ১৩ হাজার ১৯৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট ৯২ হাজার ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৮ হাজার ৪১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!