AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকাসহ ৪ সিটিতে আজ থেকে হাম-রুবেলা টিকাদান শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৬ এএম, ১২ এপ্রিল, ২০২৬

ঢাকাসহ ৪ সিটিতে আজ থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায় আজ রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়েছে বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম।

এই কার্যক্রম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় একযোগে শুরু হয়ে চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত টিকাদান কেন্দ্রে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে।

বর্তমান হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব বলেন, নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই দেশে হামের সংক্রমণ বেড়েছে। সময়মতো টিকা কার্যক্রম চালু থাকলে এই পরিস্থিতি তৈরি হতো না বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে, যা এখন সিটি করপোরেশন এলাকাতেও সম্প্রসারিত হলো।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!