AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৩ এএম, ৭ এপ্রিল, ২০২৬

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি ঘিরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা আলোচনা সভা, সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেছে।

ইতিহাস অনুযায়ী, ১৯৪৬ সালে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সম্মেলনের উদ্যোগ নেওয়া হয় এবং পরবর্তীতে ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধান কার্যকর হয়। সেই দিনটিকেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে নির্ধারণ করা হয়। প্রতি বছর একটি নির্দিষ্ট স্বাস্থ্য ইস্যুকে গুরুত্ব দিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়ে থাকে।

দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।

অন্যদিকে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ‘সেবা সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে। এ সময় চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

এর অংশ হিসেবে ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক একটি সেমিনার আজ সকাল ৯টায় মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!