মেয়ে সহপাঠীর সঙ্গে কথা বলায় দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর আঙুল কেটে নিয়েছেন সিনিয়ররা। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লি দ্বারকা সাউথে। গতকাল শুক্রবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা সবাই একই স্কুলের এবং তাঁরা স্নাতক সম্পন্ন করেছেন। গত ২১ অক্টোবর ভুক্তভোগী শিক্ষার্থীর আঙুল কাট হয়। তবে পরে ওই শিক্ষার্থী ভয়ে পরিবারকে জানান, মোটরসাইকেলের চেইন লেগে তাঁর আঙুল কেটে গেছে।
শেষ পর্যন্ত গত শুক্রবার ভুক্তভোগী শিক্ষার্থী তার পরিবারকে আসল ঘটনা জানায়। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তাকে স্কুলের বাইরে একটি পার্কে নিয়ে যান সিনিয়ররা। সেখানে তাকে মেয়ে সহপাঠীর সঙ্গে কথা বলার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। এরপর তাকে পাথর দিয়ে মারা শুরু করেন সিনিয়ররা।
এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

