AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে স্ত্রীর মাথা ফাটালো স্বামী



বোয়ালখালীতে স্ত্রীর মাথা ফাটালো স্বামী

বোয়ালখালীতে কর্মস্থলে যাওয়ার পথে হাতুড়ি দিয়ে পোশাক শ্রমিকের মাথা ফাটালো স্বামী। এ সময় পাষণ্ড স্বামীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সরকার বাড়ির মন্টু বিশ্বাসের মেয়ে শুল্কা (২২) ।

সোমবার (২২ জুন) সকাল ৮টার দিকে উপজেলার মিলিটারিপুল এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত পোশাক শ্রমিক শুক্লা বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, শুক্লা উপজেলার মিলিটারি পুল এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করে সংসার চালায়।

একই এলাকার বাসিন্দা টুন্টু চৌধুরীর ছেলে পংকজ চৌধুরী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সম্প্রতি পারিবারিক মতবিরোধ দেখা দিয়েছিল তাদের মধ্যে।
এনিয়ে শুক্লা সোমবার সকালে কর্মস্থলে আসার পথে পংকজ হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্লা রিকশা থেকে নামার সাথে সাথে পংকজ হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় পংকজকে উপস্থিত লোকজন আটক করেন এবং শুক্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পারিবারিক মতবিরোধ নিয়ে এ ঘটনা হয়েছে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘হামলাকারী পংকজকে আটক করা হয়েছে। আহত পোশাক শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!