AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪ বিভাগে টানা চারদিন অতি ভারি বৃষ্টির আভাস


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:০৮ এএম, ১৫ মে, ২০২৬

৪ বিভাগে টানা চারদিন অতি ভারি বৃষ্টির আভাস

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকায় দেশের কয়েকটি বিভাগে টানা চারদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (১৫ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

শনিবার (১৬ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য বিভাগের কিছু জায়গায়ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, এদিনও কয়েকটি এলাকায় অতি ভারি বর্ষণ হতে পারে।

রোববার (১৭ মে) ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি হতে পারে।

সোমবার (১৮ মে) আবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!