AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, বিশ্বে দূষণে তৃতীয় অবস্থানে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫০ এএম, ২০ জানুয়ারি, ২০২৬

‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, বিশ্বে দূষণে তৃতীয় অবস্থানে

দীর্ঘদিন ধরেই তীব্র বায়ুদূষণের মধ্যে রয়েছে রাজধানী ঢাকা। সময়ের সঙ্গে সঙ্গে শহরটির বায়ুর মান আরও অবনতি হচ্ছে। আজ ঢাকার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত ১২৭টি প্রধান শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান তৃতীয়।

আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার দূষণমাত্রার স্কোর ছিল ২৯৬।

একিউআইয়ের সর্বশেষ তালিকায় পাকিস্তানের লাহোর ৫৫৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের মধ্যে পড়ে। ভারতের রাজধানী দিল্লি ৪৫০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তালিকায় ঢাকার পরেই রয়েছে ভারতের কলকাতা—২৮৪ স্কোর নিয়ে চতুর্থ এবং পোল্যান্ডের ক্রাকো—২১৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে।

একিউআই সূচক অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ বায়ুমান হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং এ সময় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাইরে দীর্ঘ সময় থাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর একিউআই ৩০১ ছাড়ালে সেটিকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি বাতাসে আর্দ্রতা বাড়ায় দূষিত কণাগুলো বাতাসে ভেসে না থেকে নিচের স্তরে আটকে যায়। এ কারণে এ সময় ঢাকার বায়ুদূষণ সাধারণত আরও তীব্র হয়।

বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এ পরিস্থিতি বাড়তি ঝুঁকি তৈরি করছে। এমন অবস্থায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনে বাইরে যাতায়াত কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!