AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেসব জেলায় শীত আরও বাড়ার সম্ভবনা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:১৫ পিএম, ৮ জানুয়ারি, ২০২৬

যেসব জেলায় শীত আরও বাড়ার সম্ভবনা

মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে দেশের উত্তরাঞ্চল জেলাগুলোতে ।

আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজশাহী ও রংপুর বিভাগের সব কটি জেলা ছাড়াও গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কিছুদিন বিরাজ করতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

পূর্বাভাস অনুযায়ী মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে সারা দেশের আকাশ প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এই নিম্নচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 


একুশে সংবাদ/ওজি

Link copied!