AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:১৬ পিএম, ২৪ জুন, ২০২৬

নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশে

৪২ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে ডিসি ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালের প্রথম সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হলেও, এবার সম্পূর্ণ নতুন রূপে পর্দায় আসছে এই নারী সুপারহিরো। আগামী ২৬ জুন আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

‘আই, টনিয়া’ ও ‘ক্রুয়েলা’ খ্যাত পরিচালক ক্রেইগ গিলেস্পির পরিচালনায় এবার সুপারগার্ল বা ‘কারা জোর-এল’ চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। ‘হাউস অব দ্য ড্রাগন’ খ্যাত এই অভিনেত্রী ২০২৫ সালের ‘সুপারম্যান’ সিনেমায় মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই দর্শকের নজর কেড়েছিলেন।

সিনেমায় আরও আছেন জেসন মোমোয়া, ম্যাথিয়াস শোনার্টস ও ডেভিড কোরেনসওয়েটের মতো তারকারা। এবারের গল্পের সুপারগার্ল পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মতো সুখী নয়; বরং ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনে আপনজনদের হারিয়ে সে অনেক বেশি কঠোর ও বাস্তববাদী।

নিজের কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশ ভ্রমণের সময় রুথি নামের এক অনাথ কিশোরীর সঙ্গে তার পরিচয় হয়। এরপর এক দস্যু নেতার বিরুদ্ধে প্রতিশোধ ও ন্যায়বিচারের খোঁজে এক বিপজ্জনক আন্তঃগ্যালাক্টিক অভিযানে নামে তারা।

সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ জেসন মোমোয়ার ‘লোবো’ চরিত্রের লাইভ-অ্যাকশন অভিষেক। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটির পরিণত ও অন্ধকার আবহ নিয়ে দর্শকদের মাঝে তুমুল আলোচনা চলছে।

সমালোচকরা এর ভিজ্যুয়াল স্টাইলকে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর সঙ্গে তুলনা করছেন। নতুন ডিসি সিনেমাটিক ইউনিভার্স গঠনে এবং সুপারগার্লকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করতে এই সিনেমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!