AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই সংসারের সন্তানদের সঙ্গে জেমসের ঈদ উদযাপন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৪০ পিএম, ৩১ মে, ২০২৬

দুই সংসারের সন্তানদের সঙ্গে জেমসের ঈদ উদযাপন

বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী মাহফুজ আনাম জেমস মঞ্চে যতটা উজ্জ্বল, ব্যক্তিজীবনে ঠিক ততটাই নিভৃতচারী। কনসার্ট আর সংগীতচর্চার বাইরে নিজের পরিবারকে সবসময়ই প্রচারের আলো থেকে দূরে রেখেছেন তিনি। তাই একজন সফল সংগীতশিল্পীর পাশাপাশি বাবা ও স্বামী হিসেবে জেমসের জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।

সম্প্রতি সেই আগ্রহ কিছুটা মেটালেন জেমসের সাবেক স্ত্রী রথি কানিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি, যেখানে দুই সংসারের সন্তানদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে নগর বাউল খ্যাত এই শিল্পীকে।

রথি কানিজের শেয়ার করা একটি ছবিতে জেমসের সঙ্গে দেখা যায় তার মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরানকে। বাবা ও বড় বোনের পাশে হাস্যোজ্জ্বল জিবরানের উপস্থিতি ছবিটি আরও প্রাণবন্ত করে তুলেছে। ছবিটি প্রকাশের পর ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে।

আরেকটি ছবিতে জান্নাত ও জিবরানের সঙ্গে দেখা গেছে জেমস এবং তার বর্তমান স্ত্রী নামিয়াকে। এক ফ্রেমে বাবা, স্বামী ও পরিবারের সদস্যদের উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

এছাড়া বড় মেয়ে জান্নাতের সঙ্গে জেমসের একটি আলাদা ছবিও প্রকাশ করেন রথি। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।’

ছবিগুলোতে প্রিয় শিল্পীর পারিবারিক রূপ দেখে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তার অসংখ্য ভক্ত-অনুরাগী।

উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এই সংসারে তাদের এক মেয়ে জান্নাত ও এক ছেলে দানেশ রয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৫ অক্টোবর জেমসের তৃতীয় বিয়ে ও আবার বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। সে সময় জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর গণমাধ্যমকে জানান, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক কনসার্টের সময় নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা, পরে সম্পর্ক গড়ায় বিয়েতে। দীর্ঘদিন যোগাযোগের পর ২০২৪ সালের ১২ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস ও নামিয়া।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!