AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদে মুক্তি পাচ্ছে বালামের ‘মাওলা’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৪২ পিএম, ২৫ মে, ২০২৬

ঈদে মুক্তি পাচ্ছে বালামের ‘মাওলা’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে সংগীতশিল্পী বালাম-এর নতুন একক গান ও মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’।

রোববার সামাজিক মাধ্যমে গানটির ৫৮ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ করে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বালামের নিজস্ব ইউটিউব চ্যানেলে মূল গান এবং এর অফিসিয়াল মিউজিক ভিডিওটি অবমুক্ত করা হবে।

‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’- এমন আকুতিভরা কথার এই গানটি যৌথভাবে লিখেছেন বালাম ও রশিদ নিউটন। সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই।

টিজারে বালামকে দেখা গেছে সম্পূর্ণ নতুন, চমকপ্রদ এক লুকে। কাঁধ অব্দি ঝুলে থাকা লম্বা ড্রেডলক চুল, মাথায় জড়ানো ব্যান্ডানা এবং গায়ে জড়িয়েছেন যাযাবর বা সুফি ঘরানার ডার্ক ফিউশন পোশাক।

হাতে গিটার নিয়ে কিংবা পাহাড়ি লাঠিতে ভর দিয়ে আকাশের পানে তাকিয়ে তার গাওয়ার ভঙ্গি মিউজিক ভিডিওটিতে আধ্যাত্মিক এক আবহ তৈরি করেছে। জানা গেছে, ‘মাওলা’ গানটির দৃশ্যধারণ হয়েছে নেপালের কালিনচকে।

নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় এই গানটির বড় চমক বালামের স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া। গানের মূল নারী চরিত্রে বালামের বিপরীতে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে তাকে। সব মিলিয়ে বালামের এই ভিন্নধর্মী মিউজিক্যাল ফিল্মটি এবারের শ্রোতা-দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!