AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৩ পিএম, ১৭ মে, ২০২৬

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (১৭ মে) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে মরদেহ বনানীর বাসায় নেওয়া হবে। এরপর বাদ মাগরিব বনানী ডিওএইচএসের মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

পরে রাত ৮টায় বনানীর দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!