কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তবে বেশ ক্ষুব্ধ অভিনেতা ফারহান আহমেদ জোভান।
নিজের ফেসবুকে ক্ষোভ উগরে তিনি লেখেন, ‘তোরা কখনও অসুস্থ হবি না? তোরা কখনও মরবি না? তোরা আজীবন শুধু তাচ্ছিল্য আর পাপই জমিয়ে যাবি!’
এরপর লেখেন, ‘মেয়েটা তোদের সকল তাচ্ছিল্যকে পায়ে ঠেলে বিদায় নিয়েছে। তোরা কোনদিন মানুষ হতে পারবি না! তোদের জন্য আমার ঘৃণা!’
কারিনার মৃত্যুতে সামাজিক মাধ্যম যখন শোকবই তখন কেউ কেউ করছেন উল্লাস। ধারণা করা হচ্ছে তাদের প্রতি জোভানের এই ক্ষোভ।
লিভার–সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয়েছে কারিনার। গতকাল শুক্রবার ভারতের চেন্নাইয়ে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
অবস্থা খুব একটা ভালো নয়, বললেন কারিনা কায়সারের বাবা
গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ে নেওয়া হয় কারিনাকে। তার সঙ্গে গেছেন মা ও দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ।
সিএমসি হাসপাতালের চিকিৎসকেরা প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার পথে দেশে চলে যান কারিনা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

