AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদ ছাড়ার গল্প শোনালেন জাহ্নবী কাপুর


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:১৯ এএম, ৪ মে, ২০২৬

মদ ছাড়ার গল্প শোনালেন জাহ্নবী কাপুর

আবেগে মদ্যপানে ঝুঁকতেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। পরে তিনি বুঝতে পারেন, এই অভ্যাস তার শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ধীরে ধীরে মদ্যপান থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, নিয়মিত মদ্যপানের কারণে সকালে ঘুম থেকে ওঠার পর অস্বস্তি অনুভব করতেন। শুধু তাই নয়, নিজের শরীর থেকেও এক ধরনের অস্বাভাবিক গন্ধ পাচ্ছিলেন, যা তাকে ভাবিয়ে তোলে।

জাহ্নবী জানান, তখন স্কুলে পড়তেন এবং বিষয়টিকে অনলাইনে বিকৃত করার যুক্তি দিয়ে মেনে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তিনি স্বীকার করেছেন যে, আজও তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে এবং তা তাঁকে গভীরভাবে প্রভাবিত করে।

অভিনেত্রীর ভাষায়, “আমার স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়ছিল, সেটা আমার ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে ওঠার পর যে অনুভূতি হতো, তা মোটেই সুখকর ছিল না। নিজের শরীর থেকেই এক অদ্ভুত গন্ধ বের হত।”

তিনি আরও জানান, তার পরিচিত একজন নেশাগ্রস্ত ব্যক্তির শরীর থেকেও এমন গন্ধ পেতেন। সেই অভিজ্ঞতার সঙ্গে নিজের অবস্থার মিল খুঁজে পেয়ে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করেন এবং উপলব্ধি করেন-মদ্যপান তার জন্য ক্ষতিকর হয়ে উঠছে।

The Real Reason Why Sridevi and Boney Kapoor Named Her Janhvi

এরপর ধীরে ধীরে এই অভ্যাস ত্যাগ করেন জাহ্নবী। বর্তমানে তিনি স্বাস্থ্যকর জীবনযাপনের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

উল্লেখ্য, জাহ্নবী কাপুর এখন ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘পেড্ডি’র কাজ নিয়ে। এই সিনেমায় তাকে দেখা যাবে রাম চরনের বিপরীতে। আগামী ৬ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!