AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘রামায়ণ’ সিনেমায় সাই পল্লবীকে নিয়ে উচ্ছ্বাস


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৪৫ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

‘রামায়ণ’ সিনেমায় সাই পল্লবীকে নিয়ে উচ্ছ্বাস

বলিউডের সিনেমা ‘রামায়ণ’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই। এরই মধ্যে হনুমান জয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার, যেখানে প্রথমবারের মতো শ্রীরামের রূপে দেখা গেছে রণবীর কাপুরকে।

টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে রণবীর কাপুরের লুক দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে। যদিও এখনো সীতা ও রাবণের পূর্ণাঙ্গ লুক প্রকাশ করা হয়নি, তবুও এক ঝলক দেখেই ভক্তদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ।

সম্প্রতি টিজার প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সহ-অভিনেত্রী সাই পল্লবীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রণবীর কাপুর। তিনি বলেন, “আমরা সবাই জানি, সাই পল্লবী একজন অসাধারণ অভিনেত্রী। যেদিন প্রথম তাকে সীতা হিসেবে দেখি, তখনই মনে হয়েছিল-এই চরিত্রের জন্য তার চেয়ে উপযুক্ত কাউকে পাওয়া সম্ভব নয়।”

শুধু সাই পল্লবীই নয়, ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করা যশের প্রশংসাও করেন রণবীর। তার ভাষ্য, “যশ সেই তারকাখ্যাতি অর্জন করেছেন, যা তার প্রাপ্য। রাবণের মতো শক্তিশালী চরিত্রের জন্য এমন একজনকেই প্রয়োজন, যার মধ্যে আলাদা এক আভা রয়েছে এবং যিনি পর্দায় নজর কাড়তে পারেন।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!