AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রণবীর কাপুরকে ঘিরে তীব্র বিতর্ক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৩৭ পিএম, ২ এপ্রিল, ২০২৬

রণবীর কাপুরকে ঘিরে তীব্র বিতর্ক

‘রামায়ণ’ সিনেমা  নিয়ে উন্মাদনার শেষ নেই। আজ বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে বড়সড় ধামাকা দেবেন পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা। তবে টিজার প্রকাশের আগ রণবীর কাপুরকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর টিজার প্রদর্শন করা হয়েছে। সেখানে রণবীর কাপুরকে ‘রাম’ অবতারে দেখে প্রবাসী ভারতীয়রা প্রশংসায় পঞ্চমুখ হলেও, বিষয়টি একদমই ভালোভাবে নেয়নি দেশের সাধারণ দর্শক ও সমালোচকরা।

নিজের দেশের চেয়ে বিদেশের মাটিকে বেশি অগ্রাধিকার দেওয়াতেই চটেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রশ্ন, ‘ভারতীয় মহাকাব্য কেন আমেরিকায় আগে প্রদর্শিত হবে?’ নেটিজেনদের একাংশ রণবীর ও নীতেশ তিওয়ারির বিরুদ্ধে ‘ভারত এবং ভারতীয় সিনেদর্শককে অপমানে’র অভিযোগ তুলেছেন।

কেউ বা আবার সরাসরি আক্রমণ করে বলছেন, ‘বাণিজ্যিক স্বার্থে, টাকার লোভেই নিজের দেশ ছেড়ে মার্কিন মুলুকে ঝলক উন্মোচন করেছেন রণবীর কাপুররা।’ রণবীরের জন্য এই পরিস্থিতি বেশ অস্বস্তিকর। কারণ, ‘রাম’ চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন তিনি।

আলিয়া ভাট তার স্বামীর লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেও আমজনতার ক্ষোভ আপাতত রণবীর ও টিম ‘রামায়ণ’-এর দিকেই ধাবিত হচ্ছে। এখন দেখার বিষয়, ভারতের মাটিতে আনুষ্ঠানিক টিজার মুক্তির পর এই ক্ষোভের আগুন প্রশমিত হয় কি না।

 

একুশে  সংবাদ/ওজি

Link copied!