AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদক মামলায় তুর্কি মডেল হান্দে এরসেল আটক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:০৮ পিএম, ১ এপ্রিল, ২০২৬

মাদক মামলায় তুর্কি মডেল  হান্দে এরসেল আটক

তুরস্কের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হান্দে এরসেলকে মাদক মামলায় তদন্তের অংশ হিসেবে আটক করেছে পুলিশ। মাদক মামলার তদন্তের জন্য ইস্তাম্বুলের প্রসিকিউটররা ক্রীড়া, বিনোদন ও ব্যবসা খাতের পরিচিত কিছু মুখসহ ১৬ জনের বিরুদ্ধে আটকাদেশ জারির পর আটক করা হয় এ অভিনেত্রীকে।

সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র প্রতিবেদন অনুযায়ী, আটকদের মধ্যে তুরস্কের স্পোর্টিসং ক্লাব বেসিকতাসের সাবেক প্রেসিডেন্ট ফিকরেত ওরমান এবং গালাতাসারায় ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বুরাক এলমাস রয়েছেন। তাদের ইস্তাম্বুল নারকোটিক্স ক্রাইম বিভাগ হেফাজতে নিয়েছিল।
এ ছাড়া সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যবসায়ী হাকান সাবানসি ও কেরিম সাবানসি, মডেল দিদেম সোয়দান এবং টেলিভিশন উপস্থাপক গুজিদে দুরানকেও তলব করা হয়েছে।

হাই-প্রোফাইলের এই মাদক মামলায় অভিযানের অংশহিসেবে ইস্তাম্বুলের বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালানো হয়। এতে ১৪ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং বাকি দু’জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলমান এবং সতর্কতার সঙ্গে তা পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় এক বিবৃতিতে ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, তদন্তের লক্ষ্য হচ্ছে জননৈতিকতা, সামাজিক কাঠামো এবং পারিবারিক শৃঙ্খলা রক্ষা করা। সংগৃহীত প্রমাণের ভিত্তিতে ব্যক্তিগত ব্যবহারের জন্য মাদক রাখা অথবা মাদক সেবনে সহায়তা করার দায়ে ১৬ জনের বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়েছে।

আটকাদেশ সাপেক্ষে এ তালিকায় রয়েছেন মডেল ও অভিনেত্রী হান্দে এরসেল, গুজিদে দুরান, পেরিমেল দিদেম সোয়দান, অভিনেত্রী ও উপস্থাপিকা লুতফিয়ে তুগে ওজবুদাক, ব্যবসায়ী এবং ক্রীড়া ব্যক্তিত্ব ফিকরেত ওরমান, ইন্টারনেট ব্যক্তিত্ব হাকান সাবানসি, ব্যবসায়ী উদ্যোক্তা কেরিম সাবানসি, ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব বুরাক এলমাস ও ব্যবসায়ী সেজগিন কেইস্যুরেন-সহ আরও অনেকে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!