AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পরিচালক, দক্ষিণী চলচ্চিত্রে চাঞ্চল্য


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৫৭ পিএম, ১ এপ্রিল, ২০২৬

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পরিচালক, দক্ষিণী চলচ্চিত্রে চাঞ্চল্য

দক্ষিণী চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণনকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এক তরুণী অভিনেত্রীর দায়ের করা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী অভিনেত্রী অভিযোগ করেন যে, কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে হয়রানি করা হয়। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে আটক করা হয়।

এ ঘটনায় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে কোচি পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ জানায়, ইডুক্কি জেলার থোডুপুঝা এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তাকে আটক করা হয়। পরবর্তীতে গোপন অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে কোচি পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রঞ্জিতের বিরুদ্ধে ইতোমধ্যেই সুনির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পর রঞ্জিতকে স্থানীয় আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে এই নির্মাতা এর্নাকুলাম সাব জেলে বন্দি রয়েছেন।
এই ঘটনা সামনে আসার পর মালয়ালম চলচ্চিত্র জগতে তীব্র ক্ষোভ ও আলোচনা শুরু হয়েছে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং ক্রমবর্ধমান যৌন হেনস্তা নিয়ে আবারও সোচ্চার হয়েছেন নেটিজেন ও মানবাধিকার কর্মীরা।

যদিও অভিযোগের বিষয়ে রঞ্জিত নিজে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তার আইনজীবীর দাবি করে বলেন, ‘এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমরা এর বিরুদ্ধে আইনি পথেই লড়াই করব।’

 

একুশে সংবাদ/ওজি

Link copied!