AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মস্তিষ্কের রোগে মারা গেলেন অভিনেত্রী মেরি বেথ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:২৫ পিএম, ৩০ মার্চ, ২০২৬

মস্তিষ্কের রোগে মারা গেলেন অভিনেত্রী মেরি বেথ

মস্তিষ্কের রোগ আলঝেইমার্সে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘ইন্টেরিয়র্স’ এবং ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করা খ্যাতিমান হলিউড অভিনেত্রী মেরি বেথ হার্ট। গত ২৮ মার্চ মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৯ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এ হলিউড তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে মলি শ্রেডার এবং তার স্বামী, লেখক ও পরিচালক পল শ্রেডার। তারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি যৌথ পোস্টে লিখেছেন, মেরি বেথ হার্ট ছিলেন একজন অভিনেত্রী, একজন স্ত্রী, একজন বোন, একজন মা, একজন খালা, একজন বন্ধু এবং তিনি এই সব ভূমিকা সাবলীল ও দৃঢ়তার সঙ্গে পালন করেছেন।

এছাড়াও পোস্টে বলা হয়েছে, আমরা সবাই শোকাহত। তবে এটা ভেবে কিছুটা সান্ত্বনা পাওয়া যায় যে, তিনি আর এখন কষ্ট পাচ্ছেন না এবং শান্তিতে তার বোনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন।

এ অভিনেত্রী ব্যক্তিজীবনে ১৯৭১ থেকে ১৯৮২ সাল পর্যন্ত অভিনেতা উইলিয়াম হার্টের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ ছিলেন এবং ১৯৭৪ সালে ব্রডওয়েতে ডেবিউ করেন। ‘ক্রাইমস অব দ্য হার্ট’, ‘ট্রেলাউনি অব দ্য ওয়েলস’ ও ‘বেনিফ্যাক্টরস’-এ অভিনয়ের জন্য টনি পুরস্কারে জন্য মনোনীত হওয়ার পাশাপাশি তার দ্বিতীয় স্বামী শ্রেডারের সঙ্গে ‘অ্যাফ্লিকশন’ (১৯৭১) এবং ‘লাইট স্লিপার’ (১৯৯২) সিনেমায় কাজ করেছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!