বলিউডের বর্ষীয়ান অভিনেতা সুনীল শেঠিকন্যা আথিয়া শেঠি গত বছর ২৪ মার্চ মা হয়েছেন। একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। দেখতে দেখতে এক বছর কেটে গেছে।
গতকাল আথিয়া শেঠি ও তার স্বামী ক্রিকেটার কেএল রাহুল তাদের কন্যা ইভারার প্রথম জন্মদিন উদযাপন করেছেন। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আথিয়া শেঠি ও কেএল রাহুল একটি যৌথ পোস্ট শেয়ার করেছেন। সেখানে তাদের ছোট্ট মেয়েটির বিশেষ দিনের কিছু ঝলক দেখা গেছে।
প্রথম ছবিতে কেএল রাহুল ইভারাকে কোলে তুলে নিয়েছেন এবং তার দিকে তাকিয়ে হাসছেন আথিয়া শেঠি। তাদের পেছনে একটি বেলুনে লেখা— Evaaru is one!
পরের ছবিতে ইভারার হাতের পাশে একটি কেকের ঝলক দেখা গেছে। আথিয়া ও রাহুল ইভারার পশু-থিমযুক্ত কেকগুলোরও একটি ঝলক দিয়েছেন। কেকগুলো কাপকেক এবং ফুলের তোড়ার পাশে একটি টেবিলে রাখা ছিল। শেষ ক্লোজ-আপ ছবিতে দেখা গেছে, ইভারা তার বাবা রাহুলের আঙুল ধরে আছে।
তারা পোস্টে আরও লিখেছেন-‘শুভ প্রথম জন্মদিন, আমার জান (সাদা হার্ট ইমোজি)। আমাদের বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমরা তোমাকে অনেক অনেক ভালোবাসি।`
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবির পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা, মাসাবা গুপ্তা, অনন্যা পান্ডে। তারা ইভারার জন্য শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন।
আনুশকা শর্মা লিখেছেন— ‘মিষ্টি মিষ্টি বেবি (লাল হার্ট, তিনটি হার্টসহ মুখ এবং নজর ইমোজি)।’ অনন্যা পান্ডে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন— ‘শুভ জন্মদিন, মিষ্টি পরী।’ মাসাবা গুপ্তা বলেছেন, ‘আমার ইভারু কুকু ক্যাট।’ মৃণাল ঠাকুর মন্তব্য করেছেন, ‘ওহহহ শুভ জন্মদিন মানিক।’
সোনাক্ষী সিনহা, ঋদ্ধিমা কাপুর সাহনি, আকানশা রঞ্জন কাপুর এবং পাত্রলেখা লাল হার্ট ইমোজি পোস্ট করেছেন। আথিয়ার ভাই-অভিনেতা আহান শেঠিও তার ভাগনিকে সাদা হার্ট ইমোজি পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।
তার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি ছবি পোস্ট করেছেন, সেখানে ইভারু তার কোলে বসে আছে। তিনি লিখেছেন- ‘এক বছর হয়ে গেল! শুভ জন্মদিন, আমার এভুউউ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

