পাকিস্তানি অভিনেতা খাকান শাহনাওয়াজ ও সাবিনা সৈয়দ অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) এই তারকা দম্পতি স্বামী-স্ত্রী হিসেবে তাদের প্রথম ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে বিয়ের সুখবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
৩০ জানুয়ারি ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ পোস্টে খাকান ও সাবিনা তাদের বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি প্রকাশ করেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে খোলা আকাশের নিচে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, অনুষ্ঠানস্থলের সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে বেলুন এবং একটি ভিনটেজ গাড়ি- যা পুরো আয়োজনে আলাদা মাত্রা যোগ করেছে।
বিয়েতে বর খাকান শাহনাওয়াজের পরনে ছিল ঐতিহ্যবাহী অফ-হোয়াইট পোশাকের সঙ্গে অলঙ্কৃত কোট। অন্যদিকে, কনে সাবিনা সৈয়দ বেছে নেন গোলাপি রঙের অ্যান্টিক পোশাক, যার সঙ্গে ছিল স্বর্ণ ও রূপার সূচিকর্ম করা অফ-হোয়াইট ঐতিহ্যবাহী ঘরারা।
এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে এই দম্পতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে তাদের বাগদান সম্পন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

