AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিয়াম-সুস্মিতা চুটিয়ে ‘প্রেম’ করছেন!


Ekushey Sangbad
জিয়াদুর রহমান জিহাদ
০৪:০৮ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সিয়াম-সুস্মিতা চুটিয়ে ‘প্রেম’ করছেন!

গভীর প্রেমে মগ্ন ‘রাক্ষস’ সিনেমার নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা সুস্মিতা চ্যাটার্জির একটি রোম্যান্টিক মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে রহস্য করে উত্তর দেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। রসিকতা করে বললেন, ওরা তো চুটিয়ে ‘প্রেম’ করছেন!
পর্দায় কাজ করার সুবাদে এখন তারা খুব ভালো বন্ধু বলেও জানান নির্মাতা। ভাইরাল হওয়া ছবিটি মূলত সিনেমার একটি গানের দৃশ্যের অংশ বলে জানা গেছে।

পরিচালক বলেন, ওরা দুজন খুব অল্প সময়েই নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি করে নিয়েছেন। প্রথম দিন থেকেই ক্যামেরার সামনে তারা বেশ সাবলীল, যার ফলে পর্দায় তাদের জুটিও জমে উঠেছে।

এদিকে, সুস্মিতাকে নিয়ে সিয়াম আহমেদের বক্তব্য, সুস্মিতা খুব ভালো মেয়ে এবং মিশুক। গত ১৩ দিন ধরে আমরা শ্রীলঙ্কায় শুটিং করছি। কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার।

বছরে খুব বেশি সিনেমা না করার নীতি মেনে চলা সিয়াম সাধারণত শুটিং চলাকালীন নিজের লুক প্রকাশ করতে চান না। ‘জংলি’ সিনেমার মতো এবারও তিনি গোপনীয়তা বজায় রাখছেন। তবে ভক্তদের আগ্রহের কথা বিবেচনায় রেখে তিনি নিজেই শ্রীলঙ্কা থেকে নায়িকার এই ছবিটি শেয়ার করেছেন।

সিয়াম বলেছেন, আমরা আপাতত সিনেমার মূল লুক প্রকাশ করছি না। তবে বিভিন্ন গ্রুপে ভক্তদের প্রশ্নের কারণে চমক হিসেবে নায়িকার লুকটি প্রকাশ করা হয়েছে। এটি গানের দৃশ্যের একটি অংশ। সামনে পোস্টার, ট্রেলার ও টিজারে আরও চমক থাকবে।

‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। ছবিতে তাকে একজন আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক জানান, সুস্মিতাকে মূলত ড্রামা ও রোম্যান্টিক দৃশ্যে দেখা যাবে, কোনো অ্যাকশন দৃশ্যে নয়।

সিনেমাটির গল্প সম্পর্কে পরিচালক জানান, ‘রাক্ষস’ মূলত অন্ধকার জগতের গল্প। এখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে, যা দেশীয় সিনেমায় সচরাচর দেখা যায় না।

বর্তমানে সিনেমার শুটিং ইউনিটের সবাই শ্রীলঙ্কায় অবস্থান করছেন। ছবির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি ইউনিট ঢাকায় ফিরবে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশের অংশের শুটিং শেষ হবে। রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্পাদনার কাজও শুটিংয়ের পাশাপাশি এগিয়ে চলছে বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!