AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও সমালোচনার মুখে ঋতাভরী চক্রবর্তী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:২৭ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৬

আবারও সমালোচনার মুখে ঋতাভরী চক্রবর্তী

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি শাড়িতে তোলা একটি ছবি শেয়ার করার পর তা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ প্রশংসায় ভাসিয়েছেন, আবার কেউ করেছেন কটাক্ষ।

সাদা শাড়ি ও কালো ফুলস্লিভ ব্লাউজে দেখা গেছে অভিনেত্রীকে। খোলা কোঁকড়ানো চুল, চোখে কাজল এবং কপালে কালো টিপ—এই লুক অনেকের কাছে নজর কেড়েছে। একাংশ নেটিজেনের মতে, এই সাজে ঋতাভরীকে আরও আকর্ষণীয় লাগছে। তবে শাড়ির আঁচল কিছুটা সরে যাওয়ায় ছবিটি ঘিরে সমালোচনাও শুরু হয়।

May be an image of smiling

সাম্প্রতিক সময়ে শারীরিক কিছু সমস্যার কারণে ঋতাভরীর ওজন বেড়েছে বলে জানা যায়। তবুও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং ভিন্ন লুক ও সাহসী উপস্থিতির জন্য তিনি নিয়মিতই নেটমাধ্যমে আলোচনায় থাকেন।May be an image of smiling

ছবির ক্যাপশনে অভিনেত্রী হিন্দিতে লেখেন, “জীবন সময়ের হাতে বন্দি, কিন্তু এই মুহূর্তগুলো এখনও স্বাধীন।” এই বক্তব্যও নেটিজেনদের মধ্যে নানা ব্যাখ্যার জন্ম দেয়।

No photo description available.

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি ফটোশুট ও মডেলিংয়েও ঋতাভরী সমানভাবে সক্রিয়। কখনও ওয়েস্টার্ন, কখনও ভারতীয় পোশাকে নিজেকে তুলে ধরতে ভালোবাসেন তিনি। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করে পরে বড়পর্দায় নিজের জায়গা করে নেন অভিনেত্রী। ‘ব্রহ্মা জানেন গোপন কর্মটি’, ‘ফাটাফাটি’, ‘বহুরূপ’-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে।

নতুন ছবি ঘিরে চলা এই আলোচনা আপাতত থামার লক্ষণ নেই।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!