AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই একসঙ্গে সেলফি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৩২ পিএম, ৫ জানুয়ারি, ২০২৬

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই একসঙ্গে  সেলফি

১৪ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ইতি টানার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় জুটি জয় ভানুশালী ও মাহি ভিজ। তাদের যৌথ বিবৃতিতে মন ভেঙেছিল ভক্তদের।

তবে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে তারা সবাইকে চমকে দিলেন—একসঙ্গে একটি সেলফি পোস্ট করে। ছবিতে দেখা যায়, জয় ও মাহি দুজনেই কালো মাস্কে মুখ ঢেকে একে অপরের পাশে দাঁড়িয়ে আছেন।

mahhi-vij-gets-hospitalised-amid-divorce-rumours-with-jay-bhanushali-team-shares-health-update
এই সেলফি মুহূর্ত নেটিজেনদের মধ্যে প্রশ্ন জাগিয়েছে—বিচ্ছেদের ঘোষণা কি সত্যিই চূড়ান্ত, নাকি কেবল নাটকীয়তা?

ছবিটি পোস্ট করে ক্যাপশনে মাহি ক্ষোভ ঝেড়েছেন গুজব রটনাকারীদের ওপর। তিনি লিখেছেন, ‘আমাদের সম্পর্কটা ঠিক এমনই। শুধু লাইক আর কমেন্টের আশায় আমাদের নিয়ে যা খুশি রটানো হচ্ছে। মানুষ যে কী করতে পারে!’

মাহি আরো স্পষ্ট করেছেন, যদিও তাদের দাম্পত্যের ইতি ঘটেছে, সন্তানদের লালন-পালন এবং নিজেদের বন্ধুত্ব অটুট থাকবে।

Mahhi Vij’s Bold Reaction: “Are You My Uncle?”
বিচ্ছেদের মানে একে অপরের মুখ দেখা বন্ধ নয়; পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখাই তাঁদের মূল লক্ষ্য। এ ছাড়া তিনি অনুরোধ করেছেন কোনো ভিত্তিহীন খবর যেন তাদের ব্যক্তিগত জীবনকে কলুষিত না করে।
উল্লেখ্য, জয় ও মাহির তিন সন্তান রয়েছে। দীর্ঘদিনের সুখী দাম্পত্যের বিচ্ছেদের খবরে বহুদিন ধরে গুঞ্জন চলছিল।
রবিবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেও পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাদের নতুন পোস্ট ফের আলোচনায় জন্ম দিয়েছে।

একুশে সংবাদ/ওজি

Link copied!