AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:১৩ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

বর্তমানে তারা যে সুখের জোয়ারে ভাসছেন, তার নতুন প্রমাণ মিলল সুদূর মালদ্বীপে। ব্যস্ত শিডিউল থেকে কিছুটা বিরতি নিয়ে এই জুটি এখন অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে।

সেখানে কাটানো একান্ত মুহূর্তের কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন তারা।

কোনো ছবিতে নীল দিগন্তের দিকে তাকিয়ে আছেন, আবার কোনোটিতে মিষ্টি হাসি ভক্তদের হৃদয়ে দোলা দিচ্ছে। তবে কেবল সমুদ্রবিলাসই নয়, মেহজাবীন-আদনান মেতেছেন সাইকেলিংয়েও।

চোখে রোদ চশমা আর ক্যাজুয়াল পোশাকে সাইকেলে চড়ে রিসোর্টের চারপাশ ঘুরে দেখার মুহূর্তগুলোও ক্যামেরাবন্দী করেছেন তারা। মেহজাবীনের শেয়ার করা সেই অ্যালবামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরপরই সেটি ভাইরাল হয়ে যায়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!