AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয় মানেই আস্ফালন নয়: পিয়া


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৫৬ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

বিজয় মানেই আস্ফালন নয়: পিয়া

বিজয় দিবস দেশের সব ধরনের মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনও মেতেছে বিজয়ের উল্লাসে। তবে এই বিজয়কে কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর গভীর তাৎপর্য ভক্তদের সামনে তুলে ধরেছেন অভিনয় শিল্পীরা। এর মধ্যে আছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল-সবুজ পোশাকে নিজের একটি ছবি শেয়ার করেছেন পিয়া। ক্যাপশনে এক আবেগঘন বার্তা লিখেছেন তিনি । তার কাছে এই বিজয় দিবসের মাহাত্ম্য যেমন ত্যাগের, তেমনি তা কৃতজ্ঞতা প্রকাশেরও।

অভিনেত্রী পোস্টে লেখেন, এই লাল সবুজ শুধু রঙ নয়, এটা রক্ত আর স্বপ্নের ইতিহাস। যাদের ত্যাগে আজ আমরা স্বাধীন, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না।

তবে বিজয়ের সংজ্ঞা দিতে গিয়ে এক অনন্য দর্শনের কথা বলেছেন এই তারকা। তিনি মনে করেন, বিজয় মানেই আস্ফালন নয়। তার কথায়, ‘বিজয় মানে অহংকার নয়, বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া।’ দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিয়া লেখেন, শ্রদ্ধায় শহীদদের, ভালোবাসায় বাংলাদেশ। শুভ বিজয় দিবস।

একুশে সংবাদ/ওজি

Link copied!