AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন বছরে আবারো জুটি হচ্ছেন শাহরুখ-দীপিকা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৪৪ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৩

নতুন বছরে আবারো জুটি হচ্ছেন শাহরুখ-দীপিকা

শাহরুখ খানের ভাগ্যলক্ষ্মী বলে ভাবা হয় দীপিকা পাড়ুকোনকে। কেননা সেই ‘ওম শান্তি ওম‘ থেকে ‘জাওয়ান‘ পর্যন্ত শাহরুখ যতবার দীপিকার হাত ধরেছেন কোনোবারই ব্যর্থ হননি এই জুটি। এবার ফের এক হচ্ছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

 

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, দীপিকা খুঁজছেন কিং খানকে। আর ভিডিওতে এক ঝলক দেখা গেছে, শাহরুখের মুখ। তাহলে কী নতুন ছবি? এমন প্রশ্ন উঁকি দিচ্ছে অনুরাগীদের মনে।

তবে এর উত্তর পাওয়া গেছে। কোনো ছবির দৃশ্য এটি নয়। বরং নতুন বিজ্ঞাপনে দেখা যাবে তাদের দুজনকে। হুন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। এবং তার সঙ্গে যুক্ত হলেন দীপিকা পাড়ুকোনও। সেই বিজ্ঞাপনেরই এক ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তবে শাহরুখের সঙ্গে না হলেও দীপিকা শিগগিরই আসছেন হৃত্বিক রোশনের বাহুলগ্না হয়ে। ‘ফাইটার‘ সিনেমা একসঙ্গে দেখা যাবে তাকে। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভনয় করেছেন অনীল কাপুর।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!