AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিসেম্বরে নয়, জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৭ পিএম, ১৩ মে, ২০২৬

ডিসেম্বরে নয়, জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে দেশের শিক্ষাব্যবস্থায় তৈরি হওয়া সেশনজট ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে বাস্তবসম্মত সময়সূচির মাধ্যমে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামত বিবেচনায় সরকার আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ দিকে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে সেশনজট পুরোপুরি নিরসন করে পাবলিক পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচিতে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রমও নিয়মিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে অতিরিক্ত সময় নষ্ট না হয়, সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

এর আগে একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ডিসেম্বরে এসএসসি পরীক্ষা আয়োজনের বিরোধিতা করেন। তাদের মতে, কম সময়ে সিলেবাস শেষ করতে গিয়ে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

সভা শেষে শিক্ষামন্ত্রী জানান, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!