AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩৮ দিন পর কাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৭ পিএম, ২৮ মার্চ, ২০২৬

৩৮ দিন পর কাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন ছুটি মিলিয়ে টানা ৩৮ দিনের বিরতি শেষে আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হচ্ছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরলেও শিখন ঘাটতি কমাতে পুরোদমে পাঠদান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম চালু থাকবে।

এবার রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে বিভিন্ন পরিস্থিতি ও সিদ্ধান্ত পরিবর্তনের কারণে ১৯ ফেব্রুয়ারি থেকেই প্রাথমিক বিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের আগেই ছুটি শুরু হয়।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর ছিল।

এদিকে শিখন ঘাটতি পুষিয়ে নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঈদের পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে শনিবারের ছুটি বিষয়ে এখনো কোনো নতুন সিদ্ধান্ত হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বছরের প্রথম দিকে দীর্ঘ ছুটির কারণে পাঠদানে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তাই এখন শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠ কার্যক্রমে ফিরিয়ে আনাই মূল অগ্রাধিকার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!