AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩১ পিএম, ১৪ মার্চ, ২০২৬

স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত

দেশের মাধ্যমিক স্কুল ও কলেজে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট ও মানসিক স্বাস্থ্যসেবা’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম আপাতত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, গত ৫ মার্চ জারি করা স্মারকে অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়নের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে।

এর আগে ৮ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুত করা ম্যানুয়াল অনুসরণ করে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে এই কর্মসূচি চালু করা হবে।

সেই পরিকল্পনা অনুযায়ী উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজনের কথা ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নির্ধারিত প্রশিক্ষকদের সঙ্গে সমন্বয় করে সুবিধাজনক সময়ে এই প্রশিক্ষণ আয়োজন করবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল।

এছাড়া প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠনের কথাও বলা হয়েছিল, যারা শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে ম্যানুয়ালের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা না করার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এই পুরো প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!