চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ (অষ্টম শ্রেণি)-এর ফল আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। দুপুর ১টায় ফলাফল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে।
এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে জুনিয়র বৃত্তি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃত্তি দেওয়া হবে ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টনের পাশাপাশি উপজেলা পর্যায়েও পৃথক কোটা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।
জানা গেছে, জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয় অন্তর্ভুক্ত ছিল। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ২৮–৩০ ডিসেম্বর এবং ২০২৬ সালের ৬ জানুয়ারি।
যেভাবে ফল জানা যাবে
১. অনলাইনে:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট **www.dpe.gov.bd**-এ প্রবেশ করে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ প্রদান করলে ফল দেখা যাবে।
২. এসএমএসে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

